নারকেল ডিমের পকোড়া
পার্টি স্ন্যাকস
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বড় পাত্রে একে একে আলুমাখা, নারকেল বাটা,কুঁচানো ডিম,পিঁয়াজ কুঁচি, লঙ্কা কুঁচি, সব গুঁড়ো মশলা, গোলমরিচ,নুন,চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশ যেন পুরোপুরি মাখা না হয়।
- 2
এবার গ্যাস জ্বালিয়ে কড়াই তে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে মিশ্রন থেকে সামান্য অংশ নিয়ে গোল বলের আকার গড়ে তেলে দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে দুপিট লালচে করে ভেজে তুলে নিয়ে স্যালাড এবং কাসুন্দির সাথে গরম গরম পরিবেশন করুন নারকেল ডিমের পকোড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9791092




মন্তব্যগুলি