জলপাইয়ের টুকরা আচার।

জলপাই এত স্বাদের টকফল যে নানাভাবে আচার বানাতে ইচ্ছে করে। তাই আবার নিয়ে এলাম মিনি চ্যালেন্জের জন্য টুকরো করে কাটা জলপাইয়ের আচার।
জলপাইয়ের টুকরা আচার।
জলপাই এত স্বাদের টকফল যে নানাভাবে আচার বানাতে ইচ্ছে করে। তাই আবার নিয়ে এলাম মিনি চ্যালেন্জের জন্য টুকরো করে কাটা জলপাইয়ের আচার।
রান্নার নির্দেশ
- 1
জলপাইগুলো ধুয়ে কেটে ফুটন্ত পানিতে একটু ভাপিয়ে নিন। পানি ঝরিয়ে নিন। একটি কড়াই চূলায় বসিয়ে তেল দিন। গরম হলে পাঁচফোড়ন ও রশুন কুচি দিন। বাদামি হলে তাতে রশুন বাটা দিয়ে নাড়ুন।
- 2
রশুন বাটা থেকে সুন্দর গন্ধ বেরুলে তাতে সব মশলা ও সরষে বাটা দিন। সিরকা দিয়ে কষান। কিছুক্ষণ কষিয়ে গুড় বা চিনি ও লবণ দিন। গুড় গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
- 3
গুড় গলে গেলে তাতে রশুন কোয়া, শুকনা মরিচ ও জলপাই দিয়ে দিন। হালকা হাতে নাড়ুন। আঁচ মাঝারী থাকবে। আট দশ মিনিট রান্না হলে লবণ মিষ্টি টক চেখে নিন। প্রয়োজন মত সিরকা/ গুড়/লবণ মিশিয়ে নিন। শেষে গুড় মেশালে ঐটা গলিয়ে নিতে হবে। এই ঝামেলায় না গিয়ে আমি চিনি মিশিয়ে নেই। এই আচারে মিষ্টি একটু কম হবে।
- 4
আরও দুতিন মিনিট জ্বাল দিয়ে তেল ভেসে উঠলে গুড়া পাঁচফোড়ন ছড়িয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরী হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের টুকরা আচার, উপভোগ করুন রাতে আর দুপুরের খাবারের সাথে!
- 5
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (6)