কাঙলা মাছ দিয়ে লালশাকের ঝোল

আমদের গ্রামে বি-বারিয়াতে প্রত্যেকের জমিতে প্রচুর লালশাক ফলন হয়,আর তিতাস নদীর কাঙলা মাছ দিয়ে আমার নানু রান্না করতেন এতদিন আমার মা রান্না করতো খাইয়েছে এখন আমি মাকে অনুসরন করি,সবথেকে বড় কথা আমার ছেলে লাল শাক ভাজা খেতে পারে না ওই সবসময় মাছ দিয়ে ঝোল করে দিলে তবেই পছন্দ,মাংস ফেলে এই ঝোল শাক দিয়ে খাবে

রান্নার নির্দেশ
- 1
প্রথমে শাকগুলো বেছে ভাল করে ধুয়ে নিব কয়েকবার পানি বদলিয়ে,তারপর শাকগুলো মুঠু করে ধরে মোটা কুচি করে কেটে নিব
- 2
রান্নার হাড়িতে তেল দিব পেয়াজকুচি দিয়ে একটু ভাজা হলেই সব উপকরম বাটা ও গুরা মসলা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে কষিয়ে 1 কাপ পানি দিয়ে মাছগুলো ঢেকে দিব,মাছগুলো সিদ্ধ হলে শাকগুলো দিয়ে ঢেকে দিব,শাক থেতলে গেলে হালকা নেরে দিব,যদি পানির প্রয়োজন হয় 1 কাপ পানি দিয়ে দিব.আর যদি বেশি পানি শাক থেকে উঠে তবে আর পানির দরকার নেই
- 3
লবণ দেখে নিব শাকগুলো সিদ্ধ হয়ে গেলেই চুলা অফ করে দিব।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি