রান্নার নির্দেশ
- 1
প্রথমে চুলায় একটি পেন বসিয়ে পরিমান মতো তেল দিব তেল টা গরম হলে ডিম গুলি খোসা ছাড়িয়ে একটু চিড়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ও সামান্য লবন মাখিয়ে হাল্কা ভেজে নিব।
- 2
তারপর অন্য একটি পেন বসিয়ে পরিমান মতো তেল দিব, তেল টা গরম হলে পিয়াজ কুঁচি টা দিয়ে দিব, হাল্কা ভেজে নিব তারপর পিয়াজ বাটা, আদাবাটা,রসুনবাটা, ধনিয়াগুড়া, জিরাগুঁড়া, লালমরিচের গুড়া, হলুদের গুঁড়া, গোল মরিচের গুঁড়ো দিয়ে ভালো ভাবে কষিয়ে নিব।
- 3
তারপর কিউব করে কেটে নেওয়া টমেটো দিয়ে ভুনা করে নিব, এখন পরিমান মতো পানি দিয়ে ঢেকে দিব।
- 4
যখন বলক আসবে তখন ডিমগুলি দিয়ে দিব, সাথে ১ চা চামচ চিনি দিব।
- 5
যখন পানিটা শুকিয়ে আসবে তখন গরম মশলার গুঁড়া,ও কাঁচা মরিচ ফালি, ধনিয়াপাতা কুঁচি দিয়ে নামিয়ে নিব।
- 6
তারপর একটি সার্ভিং ডিশে নিয়ে সাজিয়ে পোলাও,ভাত,খিচুড়ির সাথে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16035128







মন্তব্যগুলি