স্পাইসি চীজি চিকেন হরিয়ালি কেবাব বারিটো উইথ আইস টি মোহিতো
স্পাইসি চীজি চিকেন হরিয়ালি কেবাব বারিটো উইথ আইস টি মোহিতো
রান্নার নির্দেশ
- 1
সালসা:পদ্ধতি: প্রথমে একটি শুকনো তাওয়ার উপরর সব উপকরণ গুলি রেখে রোস্ট করে নিতে হবে।এরপর গায়ের খোসা ছাড়িয়ে নিয়ে হালকা করে পিসে নিয়ে লবণ ছড়িয়ে নিলেই সালসা তৈরি।
- 2
হরিয়ালি চিকেন কাবাব: প্রথমে শুকনো খোলায় জিরে, ধনে,গোলমরিচ ও গরম মসলা ভেজে গুঁড়ো করে নিন।তার পর পেঁয়াজ, আদা,রসুন ও ধনেপাতা,পুঁদিনাপাতা,কাঁচা লঙ্কা একসাথে বেটে নিন।এবার তাওয়া সামান্য তেল মাখিয়ে পুড়িয়ে নিন।সঙ্গে ডুমো করে কাটা পেঁয়াজ ও টমেটো দিতে পারেন।এরপর সব কিছু চিকেনর সাথে মেখে নিন। টকদই, হলুদ, লবণ,বাটা মসলা, সর্ষে তেল একসাথে ভালো করে মেখে ১ ঘন্টা ম্যারিনেট করুন।এবার তাওয়ায় অল্গ সর্ষের তেল লাগিয়ে গ্ৰীল করে নিন।তৈরি আমাদের হরিয়ালি চিকেন কেবাব।
- 3
স্প্যনিস রাইস : প্রথমে টমেটো দিয়ে সস্ তৈরি করে নিতে হবে।তার পর চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন।প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হলে চাল ও রসুন দিয়ে লাল করে ভেজে তাতে টমেটো পিউরি দিয়ে নাড়া চাড়া করে চিকেন স্টকটা দিয়ে, পরিমান মতো লবণ দিয়ে ফুটতে দিন চাল সেদ্ধ হওয়া পর্যন্ত।সেদ্ধ হয়ে এলে তার ভেতর পার্শলে পাতা কুচি এবং গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামান।
- 4
আইস টি মোহিতো: পদ্ধতি : প্রথমে জল ফুটিয়ে তাতে চিনি ও চা পাতা দিয়ে নামিয়ে ৫ মিনিট ঢেকে রাখতে হবে। সেটি ঠান্ডা হলে ফ্রীজ করতে হবে।ফ্রিজ থেকে চা নামিয়ে একটি সার্ভিং গ্লাসে মধু, লেবুর রস ও লেবুর স্লাইস,পুদিনা পাতা কুচি,বরফ কুচি ও অল্প চাট মসালা ছড়িয়ে দিলেই তৈরি আইস টি মোহিতো।
- 5
বাড়িটোস্ : এটির জন্য আটা ও ময়দা মিসিয়ে ২ টো বড় রুটি হয় সেই অনুযায়ী জল দিয়ে মাখিয়ে নিয়েছি। তার পর হালকা করে সেঁকে নিয়ে এর উপর ২ চামচ স্প্যানিস রাইস,২ চামচ সালসা,খানিকটা লেটুসপাতা কুচি ছরিয়ে নিন।এর উপর হরিয়ালি চিকেন কাবাব দিয়ে ও চীজ দিয়ে ভালো করে চার ফোল্ড করে আরো একবার সেঁকে নিলেই রেডি।এবার গরম গরম স্পাইসি চীজি চিকেন হরিয়ালি কেবাব বারিটো উইথ আইস টি মোহিতো সার্ভ করুন।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি