ভ্যানিলা ফ্লেভার রসমালাই
রান্নার নির্দেশ
- 1
1লিটার দুধকে জালদিয়ে 2চামচ লেবুর রস দিয়ে ছানা করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে।
- 2
ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে 1চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মোথে নিতে হবে।আর মসৃন করে একটু চেপ্টা আকারের গড়ে নিতে হবে।
- 3
একটাপাত্রে 1কাপ চিনি আর দেড় কাপ জল ফুটতে দিতে হবে।এবার মসৃন করে সব মিষ্টি গুলো গড়ে নিয়ে একে একে ফুটন্ত চিনির সিরাপে ছেড়ে দিতে হবে।1চামচ লেবুর রস দিয়ে দিতে হবে যাতে রস জমাট না বাধে।15-20মিনিট ফোটার পর দেখা যাবে মিষ্টি গুলো ফুলে দ্বিগুন হয়েছে।
- 4
বাকি 1লিটার দুধ ফুটিয়ে গাঢ় করে ড্রাই ফ্রুটস গুলো কুঁচি করে দিয়ে দিতে হবে।
- 5
এবার সামান্য হলুদ রং গুড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে নেড়ে মালাই টা নামিয়ে রাখতে হবে।
- 6
এবার মিষ্টি গুলো রস থেকে একটু রস চেপে তুলে নিয়ে মালাই এ দিয়ে ডুবিয়ে রাখলাম।
- 7
কিছুক্ষণ রাখার পর মালাই সহযোগে সার্ভ করলাম ভ্যানিলা ফ্লেভার রসমালাই।
Keywords
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি