ফুলকপির পর্দা পোলাও ও ফুলকপির কাবাব (foolkopir parda polau o foolkopir kabab recipe in Bengali)

ফুলকপির পর্দা পোলাও ও ফুলকপির কাবাব (foolkopir parda polau o foolkopir kabab recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ময়দা তে অল্প নুন ও মাখন দিয়ে খুব ভালো করে ময়দা মিশিয়ে নিলাম এরপর দুই টেবিল চামচ দুধ দিয়ে ময়দাটা মেখে ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য।
- 2
কড়াইতে তেল গরম করে অর্ধেক পরিমাণ ফুলকপি ভেজে তুলে নিলাম। এরপর এতে গোটা গরম মসলা ফোঁড়ন দিলাম এরপর একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা লাল লঙ্কাগুঁড়ো,হলুদ গুঁড়া, গোটা কাজুবাদাম, কিসমিস দিয়ে কষতে থাকলাম। ফুলকপি ভাজা ও ভেজানো চাল দিয়ে দিলাম।1 কাপ গরম জল দিয়ে দিলাম।
- 3
পরিমাণমতো নুন চিনি কেওড়া জল ও অনেক টা ভালোবাসা দিলাম। ঢাকা দিয়ে কম আঁচে পোলাও হতে দিলাম চাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করলাম। ময়দাটা একটা বড় রুটি বেলে নিয়ে একটা বাটির মধ্যে রাখলাম।
- 4
রুটির মধ্যে পোলাও ভরে সাইড গুলো চেপে বন্ধ করে দিলাম। গোল বলের মতো বানিয়ে নিয়ে ওপরে মাখন ও দুধ ব্রাশ করে দিলাম এবং কালোজিরে ছড়িয়ে দিলাম।মাইক্রোওভেন 180 ডিগ্রীতে প্রিহিট করে 15 মিনিট বেক করে নিলাম।
- 5
বাকি ফুলকপিগুলো জলের মধ্যে তিন মিনিট ভাপিয়ে নিলাম। একটি পাত্রে আদা বাটা, রসুন বাটা, কাজুবাদাম বাটা, ফ্রেশ ক্রিম, হলুদ গুঁড়ো, নুন,লঙ্কাগুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জল ঝরানো দই, এক চামচ তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে ফুলকপিগুলো ম্যারিনেট করে এক ঘণ্টা রেখে দিলাম।
- 6
গ্রিলিং প্যানে এক চামচ তেল দিয়ে ফুলকপি গুলো শিকের মধ্যে ঢুকিয়ে কম আঁচে ভেজে নিলাম।
- 7
পর্দা পোলাও এর একটি সাইড কেটে দিলাম ও দুই দিকে পাপড় গুঁড়া দিয়ে সাজিয়ে দিলাম। একটি টুথপিকের মধ্যে লম্বা করে কাটা শসা গাজর ও ফুলকপির কাবাব লাগিয়ে ওপরে আটকে দিলাম প্লেটের আরেকদিকে স্যালাড কুঁচির ওপরে মিষ্টি দই দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি