মজাদার ফুলকপি পনির (mojadar foolkopi paneer recipe in Bengali)

#পনির /মাশরুম পনিরের এই রেসিপি রুটি-পরোটার সাথে খেতে খুব মজা লাগে তাই বলে ভাতের সাথে যে চলে না,তা নয়। ভাতের সাথেও খেতে এটি ভাল লাগে।
মজাদার ফুলকপি পনির (mojadar foolkopi paneer recipe in Bengali)
#পনির /মাশরুম পনিরের এই রেসিপি রুটি-পরোটার সাথে খেতে খুব মজা লাগে তাই বলে ভাতের সাথে যে চলে না,তা নয়। ভাতের সাথেও খেতে এটি ভাল লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি কেটে ভাল করে ধুয়ে নিয়ে নুন জলে একটু ভাপিয়ে নিতে হবে।
- 2
এবার প্যানে তেল গরম করে চৌকো করে কাটা পনীর ভেজে তুলে নিতে হবে।
- 3
ওই তেলে গোলমরিচ আর এলাচ ফোড়ন দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরো দিয়ে একটু ভাজা হলে একে একে হলুদ গুঁড়ো,আদা বাটা,কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর পরিমান মতো নুন, চিনি দিয়ে নাড়াচাড়া করে চিনেবাদাম বাটা দিতে হবে।এবার তাতে ভাজা পনীর দিয়ে ভাল করে সব মশলা মিশিয়ে 1/2কাপ জল দিয়ে নেড়ে 5মিঃ মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
- 4
5মিঃ পর ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে টমাটো সস ছড়িয়ে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি গরমা গরম মজাদার ফুলকপি পনির
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি