বাহারি সব্জি পনির (bahari sabji paneer recipe in Bengali)

#পনির/মাশরুম রেসিপি
বাহারি সব্জি পনির (bahari sabji paneer recipe in Bengali)
#পনির/মাশরুম রেসিপি
রান্নার নির্দেশ
- 1
কড়াই তে পরিমান মত সাদা তেল দিয়ে, পনির ও সমস্ত সব্জি গুলো আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে হবে।
- 2
তেল পরিবর্তন করে আবার ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ও কিসমিস ফোঁড়ন দিতে হবে। এবার গোটা গরম মশলা ও টমেটো কুচি দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিয়ে আদা গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি ও শুকনো লঙ্কা গুঁড়োর জলে গোলা মিশ্রণ কড়াইতে ঢেলে দিয়ে সমস্ত ভাজা সব্জি গুলো একে একে দিয়ে, ক্যাপ্সিকাম কুচি, ছোলা, পরিমান মত নুন, স্বাদ অনুযায়ী চিনি ও অল্প জল দিয়ে সব্জি গুলো সাঁতলে নিতে হবে।
- 3
এবার দুধে বাঁটা কাজুর মিশ্রণ দিয়ে চিনা বাদাম ও খোয়া ক্ষীর গ্রেট করে দিতে হবে। সাদা মরিচ দিয়ে ভাল করে নাড়াচাড়া করে পরিমান মত দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। ১/২ চা চামচ কসৌরি মেথি, সামান্য গরম মশলা গুঁড়ো সব্জিতে দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
- 4
উপরে মাখন ও ধনে পাতা কুচি ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করা হল "বাহারি সব্জি পনির"।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি