নিরামিষ পনির ডালনা (niramish paneer dalna recipe in Bengali)

Ruby DE @cook_15648043
#পনির /মাশরুম
https://youtu.be/aiXl5JQ4mpg
নিরামিষ পনির ডালনা (niramish paneer dalna recipe in Bengali)
#পনির /মাশরুম
https://youtu.be/aiXl5JQ4mpg
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পনির গুলোকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- 2
এরপর আলুর টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 3
পনির, আলু ভেজে নেওয়ার পর ওই তেলে ফোঁড়ন টা দিয়ে একটু ভেজে নিতে হবে।
- 4
এরপর ওই তেলে হলুদের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিতে হবে একটা সুন্দর কালার হওয়ার জন্য। এখন হিং টাও দিয়ে দিতে হবে।
- 5
এরপর আদাবাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। টমেটো কুচি টাও দিয়ে মশলা কষিয়ে নিতে হবে।
- 6
এবার গুড়ো মশলা আর নুন, চিনি দিতে হবে। এখন একটু জল দিয়ে মশলা টা কষাতে হবে।
- 7
এবার জল দিয়ে ৫-৬ মিনিটের জন্যে লো ফ্লেমে রান্না করতে হবে।
- 8
৫ মিনিট পর ঢাকা তুলে ভাজা পনির গুলো দিয়ে আবার ৩-৪ মিনিটের জন্যে রান্না করে নিতে হবে।
- 9
৩-৪ মিনি পর ঢাকা তুলে ঘি টা দিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10902423



মন্তব্যগুলি