ট্যাঙ্গি রেড চিকেন (tangy red chicken recipe in Bengali)

ট্যাঙ্গি রেড চিকেন (tangy red chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই চিকেন গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 2চামচ টক দই 1চামচ আদা রসুন বাটা, নুন,গোলমরিচ গুড়ো,অল্প কাশ্মীরি লঙ্কা গুড়ো মেখে 1ঘন্টা রেখে দিতে হবে।
- 2
করাতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন গুলো ভেজে তুলে রাখতে হবে।
- 3
এবার ওই তেলেই তেজপাতা স্টার আনিজ এলাচ দারচিনি ফোরণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে।পেঁয়াজ বাদামি হলে আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত।
- 4
এবার চিকেন গুলো একে একে সব গুড়ো মশলা দিয়ে কষাতে হবে,তেল ছাড়লে টমেটো আর বেলপেপার পেস্ট দিতে হবার নেড়ে ছেড়ে ফেটানো দই দিতে হবে।সামান্য জল দিয়ে ঢেকে দিতে হবে।
- 5
চিকেন সেধ্য হলে আর তেল ছেড়ে গেলে ওপর থেকে কাঁচা লঙ্কা কুঁচি,গরম মসলা গুড়ো দিয়ে ঢেকে 2মিনিট ঢেকে রেখে তারপর নামিয়ে রুটি পরোটা বা মিষ্টি পোলাও এর সাথে পরিবেশন করতে হবে একদম ভিন্ন স্বাদের ট্যাঙ্গি রেড চিকেন।
- 6
ওপরে কাঁচালঙ্কা কুঁচি আর পেঁয়াজ রিং দিয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি