মৌরি ভেটকি

#মৌরি ভেটকি খুবই সুস্বাদু এবং সহজ একটি রান্না যা ডিনারের পক্ষে খুবই ভাল।
মৌরি ভেটকি
#মৌরি ভেটকি খুবই সুস্বাদু এবং সহজ একটি রান্না যা ডিনারের পক্ষে খুবই ভাল।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছটা ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে 1চামচ হলুদ গুঁড়ো, লেবুর রস, নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
এবার কড়াইয়ে তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাছ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার ওই তেলে গোটা মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
- 4
এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একে একে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
এবার 1চিমটি নুন,সামান্য চিনি,টমেটো বাটা দিয়ে নাড়াচাড়া করে সব শেষে মৌরি বাটা দিয়ে কষিয়ে নিয়ে 1/2 কাপ জল দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না ঝোল ফুটে ওঠে।
- 6
এবার ফুটে ওঠা ঝোলের মধ্যে ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা আর ভাজা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে 2-3 মিনিট মতো
- 7
এবার গ্যাস বন্ধ করে নামিয়ে একটা পরিবেশনের পাত্রে পরিবেশন করতে হবে সুস্বাদু মৌরি ভেটকি ।।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি