চিকেন চাপ(chicken chaap recipe in Bengali)
#ইবুক রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে, খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটি বড় পাত্রে আদা,পেঁয়াজ রসুনের পেষ্ট ও কাজু,মগজ,পোস্তর পেষ্ট, হলুদ, লাল লঙ্কারগুড়ো স্বাদ মত নুন চিনি আর দেড় টেবিল চামচ চাপ মশলা ও দুই টেবিল চামচ ঘি ও ছাতু দিয়ে ভালো করে সমস্ত মশলা মেখে এর মধ্যে চিকেন দিয়ে আবারো খুব ভালো করে মেখে নিতে হবে চিকেনটা। তারপর ওভার নাইট বা কম করেও চার ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে।
- 2
এবার ঘন্টা চারকে পর। একটি চওড়া কড়াইয়ে সাদা তেল টা দিয়ে গরম করে চিকেনের পিস গুলো মশলা থেকে তুলে হাল্কা করে ভেজে নিতে হবে। এবার তেলে ঘি টা দিয়ে চাপের মেখের মশলা টা দিতে হবে একটু নেড়ে চিকেন গুলো দিয়ে গ্যাস একদম কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে ঢাকা খুলে একটু নেড়েচেড় দিয়ে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এই ভাবে পাঁচ, দশ মিনিট অন্তর ঢাকা খুলে নেড়ে নেড়ে রান্না করতে হবে।
- 3
যখন প্রায় চিকেন সেদ্ধ হয়ে আসবে তখন এতে দুধে ভেজানো কেশর টা বা কেশর রং টা দিয়ে দিতে হবে এবং কেওড়া, গোলাপ জল ও মিঠা আতর দিয়ে, । তারপর আবারো দশ মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। এই ভাবে মোটামুটি চল্লিশ মিনিট ধরে খুব কম আঁচে চিকেন চাপ রান্না করে নিতে হবে ।
- 4
প্রয়োজন পরলে হাফ কাপ গরম জল দেওয়া যেতে পারে। তবে চাপে কিন্তু ঘন গ্রেভি হয়। আর তেল বা ঘি একটু বেশিই লাগে। এবার চল্লিশ মিনিট পর যখন চিকেন নরম হয়ে যাবে ও চাপ থেকে তেল খুব ভালো ভাবে ছেড়ে আসবে, তখন রেডি চিকেন চাপ পরিবেশনের জন্য। চিকেন চাপ বিরিয়ানি বা লাচ্ছা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি