পালং পনির (palang paneer recipe in Bengali)
#ইবুক রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে শাক ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ফুটন্ত জলে শাক গুলো তিন চার মিনিট ডুবিয়ে রাখতে হবে। তারপর গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে দুই মিনিট। এবার শাক থেকে জল ঝরিয়ে কাচা লঙ্কা দিয়ে, মিক্সিতে দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে।
- 2
অন্য দিকে কড়াইয়ে এক চামচ বাটার দিয়ে পনির খুব হাল্কা করে ভেজে তুলে রাখতে হবে। এবং সেই কড়াইয়ে একটা পেঁয়াজ কুচি, আদা, পাঁচ কোয়া রসুন, এলাচ, দারুচিনি দিয়ে একটু নেরে নামিয়ে নিতে হবে। তারপর একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে মশলা বেটে নিতে হবে।
- 3
এবার কড়াইয়ে তেল ও দুই টেবিল চামচ বাটার দিয়ে তাতে একটা পেঁয়াজ, বাকী রসুন কুচি করে দিতে হবে এবং একটু ভেজে জিরে, ধনে, লঙ্কার গুড়ো দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে এবং আগে থেকে বেটে রাখা মশলা টাও দিতে হবে এবং ভালো করে কষে নিতে হবে। এবার এতে পালংশাক এর পেষ্ট দিয়ে ভালো করে মিশিয়ে পনিরের টুকরো গুলো দিয়ে নুন ও চিনি দিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। সব শেষে কশুরি মেথি ও এক টেবিল চামচ বাটার, ফ্রেস ক্রিম দিয়ে নামিয়ে নিলেই রেডি।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি