চিড়ের গোলাপ জামুন (chirer golapjamun recipe in Bengali)
#ইবুক রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিঁড়ে ধুয়ে জল ঝরিয়ে একটি থালা ছরিয়ে রাখতে হবে আধা ঘন্টা ।
এক লিটার দুধ দিয়ে ছানা বানিয়ে নিয়ে একটি সাদা কাপড়ে বেধে ভালো করে চোপে, চেপে জল ঝরিয়ে নিতে হবে। এবার ছানা একটি থালায় নিয়ে খুব ভালো হাতে তালু দিয়ে মেখে, মেখে মসৃণ করে নিতে হবে। তারপর চিঁড়ে ও খুব ভালো করে হাতের তালু দিয়ে চটকে মেখে মসৃণ করে নিতে হবে। - 2
এবার ছানা ও চিঁড়ে এক সাথে খুব ভালো করে মাখতে হবে এবং এই সময় গুড়ো দুধ টা ও এক চামচ ময়দা মিশিয়ে খুব ভালো করে মেখে এতে এক চামচ ঘি দিয়ে আরো একটু মেখে নিয়ে একটি মসৃণ মন্ড তৈরি করতে হবে
- 3
এবার ঐ মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে বল বানিয়ে প্রতিটা বলে দুটো করে এলাচ এর দানা দিয়ে, আবরো ভালো করে বল বানিয়ে নিতে হবে।
- 4
এবার কড়াইয়ে ঘি দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে, আঁচ মিডিয়াম করে নিতে হবে এবার ঘি এ বল গুলো ছেরে দিয়ে একটু সময় ভেজে আস্তে আস্তে আঁচ বাড়িয়ে দিয়ে চিড়েঁ বল গুলো লাল লাল করে ভেজে নিতে হবে। অন্য দিকে আর একটি কড়াইয়ে দুই কাপ চিনি আর দেড় কাপ জল ও ছোট এলাচ দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে এক তারের সিরা বা রস করে নিতে হবে। চিঁড়ের বল ভাজা হলে হাল্কা গরম চিনির রসে দিয়ে ঘন্টা দুয়েক রেখে দিলেই রেডি চিঁড়ের গোলাপ জামুন।।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি