নলেন গুড়ের পাটিসাপটা (nalen gurer patisapta recipe in Bengali)

নলেন গুড়ের পাটিসাপটা (nalen gurer patisapta recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বড় বাটিতে দু কাপ চালের গুড়ো ও ১/২ কাপ ময়দা আর খুব সামান্য লবন আর এক কাপ খেজুরগুড় মিশিয়ে নিন তারপর অল্প, অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা হবে না। এবার ব্যাটারটা ঢাকা দিয়ে ৩০ মিনিট রেখে দিন।
- 2
অন্য দিকে গ্যাসে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিন। দুধ যখন ঘন হয়ে ৩০০-- ২৫০ গ্রাম হয়ে যাবে তখন দুধে ১০০ গ্রাম খোয়া ক্ষীরটা মেশান আর তার সাথে গোবিন্দ ভোগ চালে গুড়োটা ১/২ কাপ দুধে গুলে ঐ ঘন দুধে ঢেলে দিন। এই সময় গ্যাস কমিয়ে সমানে নাড়তে থাকুন যেন কোনরকম গোটা না, বাঁধে। এবার চিনি মেশান আর চিনি গলে গেলে গ্যাস বন্ধ করে এক কাপ খেজুরগুড় মেশান। (গ্যাস সব সময় বন্ধ করে দুধে গুড় মেশাতে হয়, নাহলে দুধ ছানা কেটে যাবার চান্স থেকে যায়।
- 3
এই ভাবেই গুড় ভালো ভাবে মিশে গেলে আবার গ্যাস টা জ্বালিয়ে ক্ষীর টা আরো একটু ঘন করে নিন। এবার ক্ষীর একটু ঠান্ডা হতে দিন।
- 4
অন্য দিকে গ্যাসে তাওয়া গরম করেন নিন এবং একটি টিস্যু তে একটু ঘি লাগিয়ে তাওয়া ভালোভাবে মুছে নিন এবং ঐ আগে থেকে করে রাখা ব্যাটার থেকে এক হাতা ব্যাটার নিয়ে তাওয়াতে দিন ও সামান্য ছড়িয়ে দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রাখুন। এক মিনিট পর ঢাকা খুলে, গোলারুটির ওপরে এক পাশে ক্ষীরের পুরটা দিয়ে, গোল করে রোল করে নিলেই রেডি পাটিসাপটা। (ছবিটা একটু দেখে নিন তাহলে বুঝেতে পারবেন কিভাবে করবেন)
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি