রান্নার নির্দেশ
- 1
সিরার জন্য চিনি ও জল একসাথে আঁচে চাপালাম
- 2
চিনি গলে গেলে থেঁতো করা ছোট এলাচ গুলো দিয়ে দিলাম
- 3
বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঘন সিরা তৈরী করে নিলাম। এবার আঁচ বন্ধ করে লেবুর রস মিশিয়ে নিলাম
- 4
এবার একটা তাওয়া গরম করে তাতে রুটিগুলো এক এক করে দিয়ে ক্রিস্পি হয়ে যাওয়া অবধি সেঁকে নিলাম
- 5
এবার ক্রিস্পি রুটিগুলো ছোট ছোট টুকরোতে ভেঙে নিলাম
- 6
এবার রুটির টুকরোগুলো মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিলাম
- 7
এবার এই গুঁড়োটা একটা ছাঁকনিতে ঢেলে ভালোভাবে চেলে নিলাম
- 8
চেলে নেওয়া গুঁড়োর সাথে একে একে ময়দা ও বেকিং সোডা মিশিয়ে নিলাম
- 9
এবার এতে টকদই-টা মিশিয়ে নিলাম
- 10
এবার এতে একটু একটু করে জল মিশিয়ে একটা মোটা ব্যাটার তৈরী করে নেবো
- 11
ব্যাটার তৈরী হয়ে যাবার পর এতে ২ চিমটে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিলাম
- 12
এবার ব্যাটারটা একটা পাইপিং ব্যাগে ভরে ব্যাগের মুখটা কেটে নিয়েছি
- 13
একটা শ্যালো প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদাতেল গরম করে তাতে একটা একটা করে জিলিপি পাইপ করে নিলাম
- 14
জিলিপি গুলো বাদামী রঙের হয়ে গেলে তুলে নিলাম
- 15
এবার ভাজা জিলিপিগুলো চিনির সিরাতে ডুবিয়ে দিলাম
- 16
ঠিক ৩০ সেকেন্ড ডুবিয়ে রেখে জিলিপিগুলো সিরা থেকে তুলে নিলাম
- 17
গরম গরম জিলিপি পরিবেশনের জন্য একদম তৈরি
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি