জিঞ্জারব্রেড কুকিজ (ginger bread cookies recipe in Bengali)

#নববর্ষেররেসিপি
ছোটবেলায় জিঞ্জারব্রেড ম্যানের গল্প আমরা কে না শুনেছি ! সেই যে এক বৃদ্ধা থাকুম একটি জিঞ্জারব্রেড কুকি বেক করলেন তারপর সেই কুকিটি জ্যান্ত হয়ে পালিয়ে কত এডভেঞ্চারই না করলো ! এই কুকিজ টি ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত খুবই জনপ্রিয় একটি খাবার l ছুটির মেজাজ ধরে রাখতে একদম আদর্শ l এয়ার টাইট কন্টেনারে অনেকদিন ধরে স্টোর করেও রাখা যায় l বাচ্চাদের দুধের সঙ্গে হোক বা বড়োদের চা অথবা কফির সঙ্গে একদম জমজমাট স্ন্যাক্স l

রান্নার নির্দেশ
- 1
দারচিনি জায়ফল ও লবঙ্গ একসাথে গুঁড়ো করে নেবো
- 2
ময়দা বেকিং সোডা ও বেকিং পাউডার একবার চেলে ভালো করে মিশিয়ে রাখবো
- 3
একটা বড়ো পাত্রে মাখন ডিম ও ব্রাউন সুগার নিয়ে হ্যান্ড বিটার বা হুইস্ক দিয়ে ভালো করে বিট করে নেবো
- 4
এতে গুঁড়ো করা মশলার মিশ্রণ দিয়ে আরেকবার বিট করবো
- 5
এতে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে শক্ত একটা ডো বানাবো (প্রয়োজনে আরও 1 বা 2 tbs ময়দা দেওয়া যেতে পারে)
- 6
এই ডো টি ফ্রিজে আধঘন্টা রেখে দেব
- 7
তারপর ফ্রিজ থেকে বের করে, চাকিতে বা কিচেন কাউন্টারে একটু ময়দা ছড়িয়ে বেলনি দিয়ে একটু মোটা করে বেলে নেবো
- 8
এরপর কুকি কাটার দিয়ে কুকিজ কেটে নেবো
- 9
170°C এ প্রিহিটেড ওভেনে 15 মিন বেক করে বের করে সম্পূর্ণ ঠান্ডা করে নেবো
- 10
একটি পাত্রে রয়্যাল আইসিংয়ের জন্য নেওয়া গুঁড়োচিনি ও কর্নফ্লাওয়ার চালুনিতে চেলে নিলাম
- 11
এতে লেবুর রস মেশালাম
- 12
এতে 1 tbs করে দুধ মেশাবো ও নাড়তে থাকবো হুইস্ক দিয়ে l যখন ফ্লোয়িং কন্সিস্টেন্সি হবে তখন আর দুধ দেবোনা l এই রয়্যাল আইসিং একটা পাইপিং ব্যাগে ভরে নেবো l
- 13
এবার জিঞ্জারব্রেড হাউজ ও জিন্জারব্রেড ম্যান কুকিজগুলোর ওপর পাইপিং ব্যাগ থেকে রয়্যাল আইসিং দিয়ে মনের মতো সাজাবো l
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি