ব্রেড ধোকলা (Bread dhokla recipe in Bengali)
#ব্রেড রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাউরুটির লাল অংশগুলি বাদ দিয়ে একটু সেঁকে নিন।
- 2
এবার একটি পাত্রে দই, নারকেল কোরা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, নুন, চিনি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
- 3
ফ্রাইং পানে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোরণ দিন। এবার কারিপাতা ও গোটা সর্ষে দিয়ে ভালো করে ভেজে রাখুন।
- 4
একটি প্লেটে পাউরুটি সাজিয়ে উপর থেকে দই ও নারকেলের মিশ্রণ দিয়ে ওপর থেকে আরেকটি পাউরুটি চাপিয়ে দিন ও চৌকো করে ধোকলার মত কাটুন। পাউরুটির টুকরো গুলোর ওপর ফোড়ন তেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মুখরোচক ব্রেড ধোকলা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11356776











মন্তব্যগুলি