নারকেলের খাস্তা কচুরি (narkeler khasta kachuri recipe in Bengali)

নারকেলের খাস্তা কচুরি (narkeler khasta kachuri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পুর তৈরির জন্য ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে কালো জিরে ও জোয়ান ফোড়ন দিন। ফোরনের গন্ধ এলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও আদা কোরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন।
- 2
এবার মশলার মিশ্রণে কোরানো নারকেল দিয়ে একটু ভেজে নিন। পরিমাণ মত নুন, স্বাদ অনুযায়ী চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে ছোলার ছাতু দিয়ে ভালো করে মিশিয়ে নিন ও নেড়ে চেড়ে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।
- 3
এবার একটি পাত্রে ময়দা, নুন, চিনি ও সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ময়দাতে অল্প অল্প জল দিয়ে মেখে একটি ডো তৈরি করুন ও সাদা তেল মাখিয়ে ১০ মিনিট রাখুন।
- 4
ডো থেকে রুটির লেচির মত কেটে নিন ও বাটির মত করে নারকেলের পুর ভরে মুখ বন্ধ করুন। এবার ওই পুর ভরা লেচি টি হাত দিয়ে চেপে খাস্তা কচুরীর আকার দিন।
- 5
সাদা তেল বা বনস্পতিতে ঢিমে আঁচে ভাজুন ও টমেটো সস সহযোগে পরিবেশন করুন নারকেলের খাস্তা কচুরী।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি