দই কাতলা (doi katla recipe in Bengali)
#হলুদ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ নুন, হলুদ মাখিয়ে হাল্কা করে ভেজে তুলে রাখুন। এবার ভাজা মাছে দই মাখিয়ে দশ মিনিট রেখে দিন। দশ মিনিট পর কড়াই তে দুই টেবিল চামচ তেল এবং এক চামচ ঘি টা গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিন, ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এতে হলুদ আর লঙ্কা গুড়ো একটু জলে গুলে দিয়ে দিন, একটু নেড়ে এবার এতে নুন, চিনি আর আদা বাটা, পেঁয়াজ বাটা দিন।খুব ভালো করে কষুন।
- 2
সব মশলা ভালো করে কষা হলে এবার এতে দই মাখানো মাছটা দিন এবং খুব আস্তে, আস্তে নেড়ে কিছু ক্ষণ কষে নিন। খেয়াল রাখবেন মাছ যেন ভেঙ্গে না যায়। এই ভাবে কিছুক্ষণ কষে এক কাপ জল দিয়ে গ্যাস একদম কমিয়ে দশ মিনিট হতে দিন। দশ মিনিট পর গ্রেভি ঘন হয়ে এলে, নামিয়ে গরম ভাতের সাথে, পরিবেশন করুন দই মাছ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11384934






মন্তব্যগুলি