রান্নার নির্দেশ
- 1
চালের গুঁড়োয়, নুন আর জল মিশিয়ে ঠেসে ঠেসে মন্ডের মত করে মেখে নিয়ে চাপা দিয়ে রাখতে হবে।
- 2
আলু এবং ফুলকপি পরিস্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 3
এরপর কড়াইতে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে মৌরি আর তেজপাতা ফোড়ন দিতে হবে।
- 4
ফোড়নের গন্ধ বেরালে ওর মধ্যে আলু এবং ফুলকপির টুকরোগুলো দিয়ে দিতে হবে।
- 5
অল্প ভাজা হলে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ফুলকপি সেদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। প্রয়োজনে জলের ছিটে দেওয়া যেতে পারে।
- 6
সিদ্ধ হয়ে গেলেই তৈরি নোনতা পিঠের পুর।
- 7
এরপর চালের গুঁড়োর মন্ড থেকে লেচি কেটে, লেচির মধ্যে পুর ভরে পিঠের আকারে গড়ে নিতে হবে।
- 8
এরপর সেদ্ধ করে ভেজে নিলেই তৈরি নোনতা পিঠে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11405694





মন্তব্যগুলি