আলু - চিংড়ির তাওয়া মশালা (aloo chingri tawa masala recipe in Bengali)

#আলুর রেসিপি
আলু - চিংড়ির তাওয়া মশালা (aloo chingri tawa masala recipe in Bengali)
#আলুর রেসিপি
রান্নার নির্দেশ
- 1
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন।
- 2
ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল দিন ।সেদ্ধ আলু আর চিংড়ি আলাদা আলাদা ভেজে তুলে রাখুন।
- 3
এবার ওই তেলে পরিমাণ মতো ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে জোয়ান দিন।
- 4
এবার আদা রসুন বাঁটা দিয়ে ভালো করে নাড়া চাড়া করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে গুলে নিয়ে ফ্রাইং প্যানে ঢেলে দিন ও টমেটো পেস্ট ও টমেটো কেচপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু ঢেলে দিন ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 5
এবার ভেজে রাখা চিংড়ি গুলো দিন ও গোলমরিচ গুঁড়ো, শাহী গরম মশলা গুঁড়ো ও ভাজা মেথি গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিন।
- 6
এবার পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করুন। ধনে পাতা কুচি দিন। সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু আলু - চিংড়ির তাওয়া মশালা।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি