রান্নার নির্দেশ
- 1
কড়াতে সরষে তেল দিয়ে তাতে বড়ি গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে, এরপর এতে নিম পাতা দিয়ে ভালো ভাবে ভেজে তুলে রেখে দিতে হবে।
- 2
এরাব ওই তেলে পাঁচ ফোরন ও তেজ পাতা দিয়ে একে একে সমস্ত সবজি গুলো দিয়ে ভালো ভাবে নেড়ে চেড়ে কম আঁচে ভেজে নিতে হবে।
- 3
এরপর এতে আদা বাটা ও লবন দিয়ে আবার ২ মিনিট ভেজে নিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে সবজি গুলো ভালো ভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।
- 4
এরপর ঢাকা খুলে এতে পোস্ত বাটা ও দুধ দিয়ে আবার ২ মিনিট কম আঁচে রান্না করে নিতে হবে।
- 5
২ মিনিট পর এতে চিনি ঘি ও পাঁচ ফোরন ভাজা গুড়ো দিয়ে ভালো ভাবে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 6
পাঁচ মিনিট পর তৈরি নিম শুক্তো।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12237736




মন্তব্যগুলি (12)