পটলের দোর্মা (patoler dorma recipe in Bengali)
#গ্রীষ্মকালের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
পটলের গা আঁচরিয়ে নিন। পটলের বোটার একদিকের মুখ গোল করে কেটে নিন। অপরদিকের মুখ ছোট করে কেটে নিন।পটলের বোটার যেদিক বড় গোল করে কাটা হয়েছে সেদিকে চা চামচের পেছন দিয়ে ধীরে ধীরে পটলের বীজ কুরিয়ে নিন।
- 2
দুধ গরম করে পাঁতিলেবুর রস দিয়ে ছানা বার করে জল ছেঁকে আলাদা করে রাখুন
- 3
পুর তৈরীর জন্য কড়াইতে তেল গরম করে সামান্য জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি লাল করে ভাজুন। লবন চিনি ও বেসন দিয়ে কড়াই ভাজুন মিনিট 2 মতো। ছানা ভালো করে হাত দিয়ে মিশিয়ে কড়াইতে দিয়ে ভাজুন। খোয়া ক্ষীর দিন।হলুদ লাল লন্কা গরম মশলা গুড়ো দিয়ে কিছুক্ষন ভেজে নামানোর আগে বেসন দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করুন।
- 4
একটি টমেটো রসুন আদা কাঁচালন্কা একসাথে বেটে নিন। 1 টি পেঁয়াজ বেটে নিন। বাকি 4 টি পেঁয়াজ কুচিয়ে নিন।
- 5
কড়াইতে তেল গরম করে পটল লবন ও হলুদ গুড়ো দিয়ে কম আঁচে ভাজুন। ভাজার সময়ে পটল টি সেদ্ধ হয়ে যাবে এভাবে ভাজতে হবে।
- 6
এবার পটলের মধ্যে পুর ভরে থালায় সাজিয়ে নিন।
- 7
কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজ বাটা বাদামি করে ভাজুন। লবন চিনি দিন। একে একে আদা রসুন জিরে টমেটো বাটা দিয়ে মশলা কষান। হলুদ লাল লন্কা গুড়ো দিয়ে কষান। মশলা কষানোর সময়ে তেল ছাড়তে শুরু করলে 1 কাপ জল দিন। ঝোল ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নিন।
- 8
থালায় সাজানো পটলের উপরে ঝোল ঢেলে দিন। উপরে চিরে রাখা কাঁচালন্কা সাজিয়ে দিন।
- 9
দই সামান্য লবন চিনি হলুদ লাল লন্কা গুড়ো দিয়ে ফেটিয়ে নিন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)