চিকেন স্যাটে (chicken satay recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
চিকেন স্যাটে (chicken satay recipe in Bengali)
#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
মাংস গুলোকে ভাল করে ধুয়ে একটা পাত্রে রাখুন।এবার একে একে আদা বাটা,রসুন বাটা, পেঁয়াজ বাটা,লঙ্কা বাটা,লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়া, ধনেপাতা বাটা,কাসুরি মেথি, পাতিলেবুর রস ও নুন মিশিয়ে ভাল করে মেখে রাখুন। এবার সেটি এক ঘন্টার জন্য চাপা দিয়ে রাখুন।
- 2
বড় পেঁয়াজ গুলোর পাপড়িগুলোকে চৌকো চৌকো করে কাটুন। টমেটো গুলোকে চার টুকরো করে ভেতর থেকে দানাগুলো বাদ দিয়ে দিন। ক্যাপ্সিকাম গুলো থেকে দানা বাদ দিয়ে সেগুলো চৌকো চৌকো করে ছোট ছোট করে কাটুন।
- 3
সাটে স্টিক গুলো দু'ঘণ্টা আগে জলে ভিজিয়ে রাখুন।এইবার একটা স্টিক নিয়ে তার মধ্যে প্রথমে একটা পিয়াজের টুকরো গেঁথে দিন তারপর একটা টমেটো তারপর ক্যাপসিকামের টুকরো গেঁথে দিন তারপর দিন একটা মাংসের টুকরো
- 4
এইভাবে ভালো করে প্রত্যেকটা সাটে স্টিক সাজিয়ে নিন। একটা পাত্রে কনফ্লাওয়ার গুলে নিন। কড়াইতে তেল গরম করতে দিন। এবার সাজানো সাটে গুলি একটা একটা করে কনফ্লাওয়ারে ডুবিয়ে করাইতে ডুবো তেলে ভাজুন।
- 5
। পুনরায় মাংসের টুকরোর পর একইভাবে পিয়াজের টুকরো, টমেটোর টুকরো, ক্যাপসিকামের টুকরো ও মাংসের টুকরো যথাক্রমে সাজান।
- 6
হালকা বাদামি করে ভেজে তুলে নিন। তারপর পুনরায় আবার একবার সাটে গুলি ভেজে নিন। দুবার ভাজলে জিনিসটি বেশি ভালো খেতে হয়। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন সাটে। এবার একটি গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (7)