দই বড়া (doi bora recipe in Bengali)
#ইভিনিং স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
বিউলি র ডাল সারারাত ভিজিয়ে রাখুন।পরদিন আদা ও কাচাঁ লঙ্কা দিয়ে ও পরিমাণ মত জল দিয়ে বেটে নিন।
- 2
এবার নুন ও খবার সোডা দিয়ে আরো ১৫-২০ মিনিট ফেটিয়ে নিন।
- 3
এবার ডুবো তেলে বড়া গুলো ভেজে তুলে নিতে হবে।
- 4
তারপর বড়া গুলো হিং ও মৌরি দেওয়া গরম জলে ভিজিয়ে রাখুন ১/২ ঘন্টা।তারপর জল থেকে তুলে চিপে রেখে দিন।
- 5
এবার টকদই এর মিশ্রণটি তৈরি করুন।টকদই তে দুরকম নুন, ভাজা জিরে গুড়ো, লঙ্কা গুড়ো,১/২ চামচ চিনি,চাট মশলা ও সামান্য জল দিয়ে গুলে নিন।
- 6
তেতুলের চাটনি তৈরি করতে এবার, জলে তেতুল গুলে ছেঁকে নিন।এবার ওতে ২ চামচ চিনি, নুন,ভাজা জিরে গুড়ো দিয়ে ফুটিয়ে নিন।
- 7
এবার এক এক সব পরিবেশন এর পালা।একটা পাত্রে বড়া গুলো দিয়ে, ওতে ওপর থেকে টকদই ছড়িয়ে দিতে হবে, তার ওপর তেতুলের চাটনি, চাট মশলা, বিট নুন,লঙ্কা গুড়ো, ঝুড়ি ভাজা ও ধনেপাতা দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12304475














মন্তব্যগুলি (7)