পোড়া আম পুদিনা ধনে মকটেল-২ ভাবে(pora aam pudina dhone mocktail recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
এই গরমে বাচ্চারা স্কুল, টিউশন আর খেলে যখন বাড়ি ফিরবে তখন এই মকটেল ওদের সব তেষ্টা আর ক্লান্তি দূর করবে। যেকোনো পার্টিতে পরিবেশন করা যায়। তাছারা এই মকটেল বাচ্চা থেকে বুড় সবার শরিরের পক্ষে খুব উপকারি। এই মকটেল শরির কে সুধু মাত্র ঠাণ্ডা করবে না, মনে আনন্দ ও দেবে। ২ ভাবে এই মকটেল খাওয়া দেখান হয়েছে।

রান্নার নির্দেশ
- 1
কাঁচা আম গ্যাস এ হাই হিটে পুড়িয়ে নিন।
- 2
তারপর ছাল ছাড়িয়ে ধুয়ে নিন।
- 3
আম পোরাটা হাত বা ছুরি দিয়ে আমের আঁটি থেকে খুলে নিন। আমের আঁটি সরিয়ে দিন।
- 4
মিক্সার আর গ্রাইন্দার এ পোরা আম, পুদিনা পাতা, ধনে পাতা, মৌরি গুড়ো, জিরা গুড়ো, ধনে গুড়ো, গোল মরিচের গুড়ো, নুন, লেবুর রস, চিনি আর জল দিয়ে দিন।
- 5
সব কিছু এক সাথে গ্রাউন্ড করে নিন যতক্ষণ না সব কিছু মিহি পেস্ট হচ্ছে।
- 6
মিক্সারটা একটা বড় ছাকনি দিয়ে ছেকে নিন।
- 7
পরিবেশন ১- বরফ আর স্প্রাইট কোল্ড ড্রিংকস দিয়ে পরিবেশন করুন।
- 8
শরবতটা আইস ট্রেতে জমিয়ে রাখুন।
- 9
পরিবেশন ২- শরবত কিউবস গ্লাসে দিয়ে স্প্রাইট কোল্ড ড্রিংকস দিয়ে দিন।
- 10
লেবু গোল করে কেটে আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি