তন্দুরি দম আলু(tandoori dum aloo recipe in Bengali)

Swapan Chakraborty @cook_11753670
তন্দুরি দম আলু(tandoori dum aloo recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে
- 2
সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন এবং ঠান্ডা করে নিন। এবার টক দই ফেটিয়ে নিন এবং সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন,তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 3
সেদ্ধ আলু এই মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিন
- 4
এবার আদা, টমেটো ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিন
- 5
প্যানে তেল গরম করে তাতে আলু তুলে নিয়ে ভাজুন, লালচে হয়ে এলে নামিয়ে নিন
- 6
ঐ প্রমানে তেল দিয়ে জিরা তেজপাতা ও গরম মসলা দিয়ে ভাজুন
- 7
টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে
- 8
অবশিষ্ট ম্যারিনেশন টা দিয়ে ভাজুন, আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 9
সবশেষে চিনি ও গরম মসলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12460327



মন্তব্যগুলি