নব সব্জীর ডাল তরকারি (naba sabjir dal tarkari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সমস্ত সবজি লম্বা করে কেটে ধুয়ে রাখুন।সব সবজি অল্প ভাপিয়ে নিন।মুগ ডাল, মুসুর ডাল ভালো করে ধুয়ে অল্প নুন, হলুদ দিয়ে প্রেসার কুকারে চারটি সিটি দিয়ে রাখুন।
- 2
কড়াইতে সাদা তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা,শুকনো লঙ্কা ফোরণ দিন। সুগন্ধ বেরোলে পিয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ ভাজা ভাজা হলে আদা রসুন বাটা, সমস্ত গুঁড়ো মসলা দিয়ে অল্প জল দিয়ে কষতে থাকুন।
- 3
মসলা কষা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল, ভাপানো সবজি দিয়ে মেশান। স্বাদমতো নুন চিনি দিয়ে ঢাকা দিয়ে দিন। সমস্ত ভালোভাবে ফুটে উঠলে গরম মসলা গুঁড়ো,ঘি দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। এটা রুটি দিয়ে খেতো ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12661779










মন্তব্যগুলি (2)