ক্ষীর মালপোয়া(Kheer malpua recipe in Bengali)

Shatabdi Biswas @cook_21653389
#পরিবারের প্রিয় রেসিপি
খাবার শেষে মিষ্টি মুখ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধটা ক্ষীর বানাতে উনুনে বসিয়ে দিতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে।
- 2
ওদিকে দুধ জ্বাল হতে হতে এদিকে কলা, ময়দা, চিনি, জল মিশিয়ে মালপোয়ার মিশ্রণ বানিয়ে নিতে হবে।
- 3
ওদিকে দুধ ঘন হয়ে এলে ভাজা পিঠেগুলো দুধে দু মিনিট দিয়ে তুলে নিতে হবে।
- 4
এবার কড়াইতে তেল দিয়ে ছোট ছোট করে মালপোয়া ভাজতে হবে।
- 5
পিঠেগুলি তুলে নেওয়ার পর কিছুটা দুধ তুলে ওতে গুঁড়ো দুধ মিশিয়ে মিশ্রণটি ফুটতে থাকা দুধে মিশিয়ে ভালো করে জ্বাল দিয়ে ক্ষীর বানিয়ে নিতে হবে।
- 6
ক্ষীর হয়ে এলে ওতে দারচিনি গুঁড়ো মেশাতে হবে।
- 7
এবার ওতে পিঠেগুলো দিয়ে নামিয়ে গোলাপ জল ও কেওড়া জল মিশিয়ে ঢেকে রাখতে হবে।
- 8
ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12670600













মন্তব্যগুলি (8)