পনির ভূর্জি স্টাফড সুজি নাস্তা(paneer bhurji stuffed suji naasta recipe in Bengali)

পনির ভূর্জি স্টাফড সুজি নাস্তা(paneer bhurji stuffed suji naasta recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সুজি দই আর একটু জল মিশিয়ে 30মিনিটস রেখে দিতে হবে।30মিনিটস পর আর ও একটু জল,নুন,বেকিং সোডা মিশিয়ে মিডিয়াম কন্সিস্টেন্সি এর ব্যাটার বানাতে হবে
- 2
এবার করাই তে তেল দিয়ে জিরে ফোড়ন,পেঁয়াজ, আদা,রসুন,লঙ্কা কুচি দিয়ে ভেজে টমেটো কুচি,নুন দিয়ে গোলে যাওয়া অবধি রান্না করে বাকি সব উপাদান (ধনে পাতা বাদে)আর একটু জল দিয়ে কষাতে হবে
- 3
এবার গ্রেটেড পানির,নুন,চিনি,ধনে পাতা অ্যাড করে ভালো করে মিশিয়ে 5 মিনিটস লো ফ্লেম এ ঢেকে ঢাকনা খুলে আর কিচুক্ষন রান্না করে মাখা মাখা করে নামাতে হবে.
- 4
এবার প্যান এ সামান্য অয়েল ব্রাশ করে এক হাত সুজির ব্যাটার দিয়ে তার উপরে ভুরজি পুর হিসেবে চেপে দিতে হবে মাঝ বরাবর ।তারপর তার ওপর দিয়ে আবার আর একটু ব্যাটার দিয়ে ঢেকে দিতে হবে,ঢাকা দিয়ে 2 মিনিটস রান্না করে আবার উল্টে দিয়ে আর একটু তেল ব্রাশ করে অন্য দিকটাও ভেজে নিতে হবে।রেডি গরম গরম সার্ভ করুন চাটনি বা সস এর সাথে
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)