স্পেশাল মোরগ পোলাও (special morog polau recipe in Bengali)

#goldenapron3
#প্রিয় লাঞ্চ রেসিপি
স্পেশাল মোরগ পোলাও (special morog polau recipe in Bengali)
#goldenapron3
#প্রিয় লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগি গুলোকে লবণ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখুন। একটু গরম দুধ নিয়ে জাফরান ভিজিয়ে রাখুন। এরমধ্যে প্যানে তেলগরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হয়ে আসলে পেঁয়াজ, আদা,রসুন বাটা, ধনিয়া, মরিচ গুড়া, আলুবোখারা চটকে, টক দই, জাফরান সাথে স্পেশাল মসলার তিন ভাগের দুই ভাগ দিয়ে ভালোকরে কষিয়ে নিয়ে এরপর মুরগির পিস গুলো দিয়ে 2/4 মিনিট নাড়াচাড়া করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রান্না করে নিন অল্প আঁচে।
- 2
মাংস রান্না করে মাখামাখা হয়ে আসলে মাংসের পিস গুলা তুলে নিন। একই প্যানে মাংসের ঝোল গুলোতে ঘি, পেঁয়াজ বেরেস্তা, মাওয়া, বাকি স্পেশাল মশলা ও একটু পানি দিয়ে একদম লো আঁচে রান্না করুন। এতে করে ঝোলের একটা সুন্দর কালার আসবে।
- 3
এরপর পোলাও রান্না করতে:
প্রথমে পাতিলে ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হলে উপরের সব ধরনের গোটা ও বাটা মশলা গুলো দিয়ে একটু ভেজে নিবেন। এরপর চাল দিয়ে 3/4 মিনিট একটু ভেজে নিয়ে চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি এড করুন। এবং মাঝারি আঁচে পোলাও রান্না করুন। এবং পোলাওর উপর দিয়ে সামান্য জাফরান, গোলাপজল ছিটে দিন। ব্যাস এরপর পোলাওর উপর দিয়ে মাংসের পিস ও ঝোল দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)