রুই মাছের ঝোল (rui maacher jhol recipe in Bengali)
Amrita pramanik @cook_12028345
#প্রিয় লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন
- 2
কড়াইয়ে তেল গরম করে তাতে মাছ ভেজে তুলে নিন
- 3
আলু দিয়ে দিন এবং ভালো করে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে
- 4
তুলে রাখুন এবং ঐ তেলে জিরা তেজপাতা ফোড়ন দিন
- 5
পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন
- 6
আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
- 7
ধনে জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
- 8
টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজুন
- 9
লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন এবং আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 10
জল দিয়ে ফুটতে দিন এবং মাছ দিয়ে দিন
- 11
সবশেষে কাঁচা লঙ্কা কুচি ও গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12795752



মন্তব্যগুলি (3)