স্প্রিং পটেটো (spring potato recipe in Bengali)

স্প্রিং পটেটো (spring potato recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলুটি খোসা সমেত অল্প নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে ১০ মিনিট। এই সময়ের মধ্যে নুডুলস্ সিদ্ধ করার জন্য কড়াইতে ৪ কাপ জল গরম করে সামান্য সাদা তেল ও নুন দিয়ে নুডুলস্ সিদ্ধ করে নিতে হবে ২ মিনিট। সিদ্ধ নুডুলস্ ছিদ্র যুক্ত পাত্রে ঢেলে ওপর থেকে আরো ১ কাপ ঠান্ডা জল ঢেলে দিতে হবে যাতে জমে না যায়।
- 2
জল শুকিয়ে গেলে খোসা ছাড়িয়ে ভাল করে আলু মাখতে হবে। হালকা আঁচে কড়াইতে সামান্য ঘি গরম করে তাতে রসুন বাটা হালকা করে ভেজে নিতে হবে। তাতে আদা বাটা দিয়ে হালকা কসিয়ে আলু মাখা ও ছাতু দিয়ে রাঁধতে হবে ২ মিনিট। যেন সিদ্ধ আলু ও ছাতুর কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যায়। স্বাদ মতো নুন ও মরিচ গুঁড়ো মিশিয়ে রাখতে হবে।
- 3
অপর একটি পাত্রে ১ কাপ ব্যাসনে এক চিমটি নুন ও স্বাদ মতো মরিচ গুঁড়ো মিশিয়ে খুব সামান্য জল দিয়ে ভাল করে ফাটিয়ে রাখতে হবে। ব্যাসন গোলা যেন পাতলা না হয়। ওই গোলায় সিদ্ধ নুডুলস্ ভিজিয়ে রাখতে হবে। চিজের কুঁচি মিশ্রণটির ওপরে ছড়িয়ে দিতে হবে।
- 4
আলু মাখা থেকে আঙ্গুলের মাপে ৫ টি রোল গড়ে নিতে হবে। কড়াইতে তেল জোর আঁচে গরম করতে দিয়ে একটি করে রোল ব্যাসন গোলার মিশ্রণটির মধ্যে নিয়ে নুডুলসের দ্বারা পাকিয়ে পাকিয়ে রাখতে হবে।
- 5
ফুটন্ত তেলে একটু ফাঁকা রেখে রেখে লালচে করে ভেজে নিতে হবে। ওপর থেকে বিট নুন ও চাট মসলার মিশ্রণ ছড়িয়ে টম্যাটো সস্ ও কাঁচা লঙ্কা সহযোগে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (5)