রান্নার নির্দেশ
- 1
বনলেস চিকেনে পরিমান মত লাল মরিচ, গোল মরিচ, লবণ আর হাল্কা লেবুর রস দিয়ে ১০ মিনিট রাখুন।
- 2
ফ্রাইং প্যান এ হাল্কা বাটার ও তেল দিয়ে মাংসগুলো ভেজে নিন।
- 3
অন্য আরেকটি ফ্রাই প্যানে দুই টুকরা বাটার নিয়ে গরম করুন। তারপর একে একে পেয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লাল মরিচের গুড়া, হলুদ গুড়া, ঘনিয়া গুড়া আর গরম মশলা গুড়া পরিমান মত দিয়ে নাড়তে থাকুন।
- 4
৫ মিনিট পর দিয়ে দিন টমেটো কুচি। মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
- 5
ভেজে রাখা চিকেনগুলো প্যানে দিয়ে দিন আর এক টুকরো বাটার দিয়ে ঢেকে রাখুন। ১৫ মিনিট পর নামিয়ে নিন।
- 6
একটি পরটার মাঝে তৈরি করা চিকেন, শসা, পুদিনা পাতার চাটনি দিয়ে রোল বানিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12835184




মন্তব্যগুলি