রান্নার নির্দেশ
- 1
প্রথমে রাজমা এবং মাষ কলাইয়ের ডাল ডাল সারা রাত ভিজাতে হবে।
- 2
একটি প্রেসার কুকারে এর সাথে পরিমাণ মত লবণ, আদা বাটা ১ চা চামচ, ২ টা গোটা পেঁয়াজ, ৩ টা রুসুনের কোয়া কুচি এবং পরিমাণ মত পানি দিয়ে ৬-৭ সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
- 3
সিদ্ধ হলে সব গুলো উপকরণ ভালো করে মেশ করতে হবে।
- 4
তার্কা বানাতে লাগবে ২ চামচ ঘি, ১ চামচ গোটা জিরা, ১ কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মত লবণ (আমরা রাজমা সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম), ২ টা টমেটোর পেস্ট, ধনে গুঁড়ো ১ চামচ, ১ চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। মেশ ডাল গুলো তার্কাতে ঢেলে দিয়ে ভালো করে মিশাতে হবে।
- 5
চুলার আঁচ কমিয়ে ১ কাপ দুধ ঘন করে, সর ছাড়া, দিয়ে আস্তে আস্তে করে দুধটা মেশাতে হবে না হয় দুধ ফেটে যেতে পারে। এরপর ১/২ চামচ গরম মসলা এবং ২ টা কিওব বাটার দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবেন। রেডি হয়ে গেলো গরম গ্রম ডাল মাখনি।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি