এগ ফিঙ্গার (egg finger recipe in Bengali)
#স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বাটিতে ৫টি ডিম ফেটিয়ে তার মধ্যে পিঁয়াজ কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপর একটি স্টিলের টিফিন বক্সে বা থালাতে সাদা তেল মাখিয়ে ডিমের ব্যাটার দিতে হবে।
- 2
এরপর একটি কড়াইতে জল দিয়ে তার মধ্যে থালা বা বক্সটি বসিয়ে দিতে হবে ও ঢাকা দিয়ে ২৫ মিনিট ভাপে রাখতে হবে। ২৫ মিনিট পরে গ্যাস বন্ধ করে দিতে হবে ও ঠান্ডা হয়ে গেলে বক্স থেকে বের লম্বা লম্বা আকারে কেটে হবে।
- 3
এরপর একটি পাত্রে ব্রেডক্রাম্বে লবণ ও গোলমরিচ মেশাতে হবে। অন্য একটি পাত্রে ময়দা ও কর্ণফ্লাওয়ার নিয়ে তাতে চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো ও লবণ মিশিয়ে নিতে হবে। আর একটা বাটিতে ২ টি ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে।
- 4
এবারে ভাসানো ডিম নিয়ে প্রথমে ময়দা তে মাখিয়ে বিয়ের গোলাতে চুবিয়ে ব্রেডক্রাম্বে কোট করে নিতে হবে। মিডিয়াম লো ফ্লেমে সাদা তেল গরম করে ফিঙ্গার গুলো ভেজে নিতে হবে। বাদামি হয়ে এলে নামিয়ে নিতে হবে। কাসুন্দি ও স্যালাডের সঙ্গে পরিবেশন করুন এগ ফিঙ্গার।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (7)