সাবু দানার পুডিং (sabu dana puding recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রুম temp. এ রাখা 2তো ডিম একটা পাত্রে ভেঙে নিতে হবে।আর সবুদানা 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
- 2
এরপর ডিম, স্বাদমতো চিনি,এক চিমটে লবণ,গুঁড়ো দুধ2 টেবিল চামচ হ্যান্ড বিটার অথবা কাটা চামচ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
- 3
এর পর গ্যাসে কড়াই বসিয়ে এক কাপ চিনি আর 4টেবিল চামচ জল দিয়ে নাড়তে নাড়তে জ্বাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে।আর সাথে সাথে যে পাত্রে পুডিং টা করা হবে তাতে তেল অথবা ঘি ব্রাশ করে তাতে ক্যারামেল ঢেলে ঠান্ডা করে সেট করে নিতে হবে।
- 4
এবার ভালো ভাবে মিশ্রণ তা মিশিয়ে হালকা ফোম এলে তাতে হালকা করে ভেজানো সবুদানা গুলো মিশিয়ে নিতে হবে।খুব বেশি মেশানো যাবে না তাহলে সব গলে মিশে গেলে ভালো লাগবেনা।
- 5
এবার মিশ্রণটা ক্যারামেল সেট হওয়া পাত্রে ঢেলে দিতে হবে।তারপর কড়াই te অল্প জল দিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে ওপরে মিশ্রনের পাত্র রাখতে হবে আর তাতে একটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে আর বেশি জল দেওয়া যাবে না তাহলে রান্নার সময় জল ভিতরে চলে যেতে পারে।
- 6
এবার কড়াই টাও ঢাকনা দিয়ে ঢেকে 30 মিন মিডিয়ায় লো আঁচে রান্না করলে পুডিং তৈরি হবে।এবার সেটা নামিয়ে2 ঘন্টা ফ্রীজে রাখতে হবে।তারপর চুড়ির মাথা দিয়ে আলগা করে প্লেটে নিয়ে সাজালেই তৈরি পুডিং।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (6)