হ্যাশ ব্রাউন(Hash Brown recipe in Bengali)
#স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এরপর ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে হাতের সাহায্যে চেপে অতিরিক্ত জল বের করে নিতে হবে।
- 2
একটি পাত্রে একে একে গ্রেটেড আলু, পিয়াজ কুচি, রসুন কুচি,লঙ্কা কুচি, গ্রেটেড চিজ, ময়দা, স্বাদমতো নুন, গোলমরিচ গুড়ো, ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
গ্যাসে তাওয়া বসিয়ে সামান্য তেল দিয়ে গরম হতে দিতে হবে। এরপর আমি একটি চামচ করে পরিমাণ মতো ম্যারিনেশন নিয়ে তাওয়াতে দিয়ে চামচের সাহায্যেই ছড়িয়ে আয়তাকার আকার দিয়েছি। (আপনারা যেকোন আকার দিতে পারেন)
- 4
অল্প আঁচে দুপিঠ ভেজে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12933959










মন্তব্যগুলি (4)