ক্রিস্পি ফ্রায়েড প্রণ ডাম্পলিং (crispy fried prawn dumpling recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি
#goldenapron3
ক্রিস্পি ফ্রায়েড প্রণ ডাম্পলিং (crispy fried prawn dumpling recipe in Bengali)
#স্ন্যাক্স রেসিপি
#goldenapron3
রান্নার নির্দেশ
- 1
ডাম্পলিং এর সব শুকনো উপাদান মিশিয়ে তারপর ডিমের গোলা ও সামান্য জল দিয়ে ডো বানিয়ে ভিজে কাপড় জড়িয়ে রাখতে হবে।
- 2
আধঘন্টা ডো রেখে আরো 10 মিনিট ঠেসে নিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে খুব পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে। এর পর সেখান থেকে গোলাকার কিছু দিয়ে গোল গোল রুটি কেটে নিতে হবে। একটার সাথে একটা যাতে আটকে না যায় তার জন্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে।
- 3
ডাম্পলিং এর স্টাফিং এর সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে আধ ঘণ্টা রাখতে হবে।
- 4
এবার একটা করে গোল রুটি নিয়ে তার মাঝে অল্প করে চিংড়ির পুর দিয়ে কুচি কুচি করে মুখটা আটকে দিতে হবে। যাতে একটা পুটুলির আকার নেয়। মুখ আটকানোর জন্য ময়দার আঠা ব্যবহার করা যায়।
- 5
তেল গরম হলে হালকা থেকে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ডাম্পলিং গুলো ভেজে নিতে হবে। সাজানোর জন্য পুটুলির মুখটা পেঁয়াজ পাতা দিয়ে বেঁধে দিতে হবে এবং লঙ্কার চাটনির সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (2)