আলুপরাটা আর আচার (alu paratha ar achar recipe in Bengali)

Paramita Sengupta @cook_16886956
আলুপরাটা আর আচার (alu paratha ar achar recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ময়দা সামান্য নুন আর এক চামচ ঘী মিশিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে ভালো করে ময়ান দিয়ে রাখুন এক ঘন্টা আগে।
- 2
সেদ্ধ আলু স্ম্যাশ করে ওর সাথে নুন,পেয়াজ লঙ্কা কুচি, ভাজা জিরে গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে মেখে পুর তৈরি করুন।
- 3
এবার ময়দার ডো থেকে একটু বড় লেচি বের করে হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে ওর মাঝে একটু তেল ব্রাশ করুন।
- 4
ওর মধ্যে আলুর পুর দিয়ে চারপাশ মুড়ে আবার গোল শেপ দিন। এবার ওই পুর ভরা লেচি কে হাত দিয়ে আলতো চাপে গোল শেপ দিয়ে হালকা ময়দা ছড়িয়ে বেলন দিয়ে হালকা করে বেলতে থাকুন। বেশী জোড়ে যেন প্রেশার না পড়ে।
- 5
এবার তাওয়া গরম হলে ওতে আগে আলু পরাটা গুলি দুপাশ হালকা করে ভেজে নিন।এবার ঘী দিয়ে দু পাশ ই লালচে করে ভাজতে থাকুন।
- 6
হালকা গোল্ডেন কালার এলে রেডি পরিবেশন এর জন্য। আচার বা সস দিয়ে ডিনারে পরিবেশন করুন চট জলদি তৈরি হওয়া আলু পরাটা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12939766











মন্তব্যগুলি (4)