বেসন গাট্টার সবজি (Besan gatta sabji recipe in Bengali)

Aparajita Dutta @cook_9630376
বেসন গাট্টার সবজি (Besan gatta sabji recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গাট্টা তৈরির সকল উপকরণ একত্রে মিশিয়ে পরিমাণমতো জল দিয়ে মসৃণ ডো বানিয়ে ছবিতে দেখানো আকারে গড়ে নিন।
- 2
এবার এক টি পাত্রে জল ফুটিয়ে এতে গাট্টা গুলো দিয়ে 10 মিনিট পর তুলে ঠান্ডা করে কেটে নিন এবং গাট্টা সিদ্ধ'র জলটা তুলে রাখুন।
- 3
এবার অন্য একটি পাত্রে তেল গরম করে এতে জিরা, তেজপাতা, দিয়ে পেয়াজ কুচি দিন, পেয়াজ বাদামী হলে আদা রসুন বাটা এবং নুন দিন।
- 4
এবার হলুদ, লঙ্কা, ধনে, জিরা গুড়া দিয়ে এতে 1 কাপ গাট্টা সিদ্ধ'র স্টক টি দিন। এরপর এতে দই দিন। ঘন হয়ে এলে কেটে রাখা গাট্টা গুলো এতে দিয়ে 10 মিনিট ঢেকে রান্না করুন।
- 5
ঢাকনা খুলে উপরে গরম মসলা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12945406













মন্তব্যগুলি (3)