পুর ভরা সমোসা(purbhora recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু সেদ্ধ করে পেস্ট করে নিতে হবে চিকেন গুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে
- 2
পুরের জন্য একটা কড়াইতে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলু সেদ্ধ চিকেন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ চিকেন এর কাচা গন্ধ না যায়। নামানোর আগে গরম মসলা গুঁড়ো দিতে হবে। পুর রেডি হয়ে গেল
- 3
ময়দা অল্প নুন সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে।অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাতে হবে।
- 4
এবার এক একটি গুলি নিয়ে আর রুটির মতো বলতে হবে কিন্তু একটু লম্বা করে।
- 5
মাঝখানে পুর দিয়ে চার সাইড বন্ধ করে দিতে হবে অল্প জল দিয়ে। ছবিতে যেভাবে দেখানো হলো
- 6
এবার এগুলোকে সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে
- 7
সসের সাথে পরিবেশন এর জন্য একদম রেডি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12964374












মন্তব্যগুলি (5)