ভেজিটেবল ফ্রাইড রাইস
ভেজিটেবল ফ্রাইড রাইস
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে ফুটন্ত পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করা চাল দিয়ে তার সাথে ১ টেবিল চামচ তেল এবং ১ চা চামচ লবণ দিয়ে সাদা ভাত রান্না করে নিতে হবে । ঝরঝরে ভাত রান্না করতে হবে । এজন্য ভাত বেশি নরম করা যাবে না । প্রয়োজনে পানি নিংড়ে ফেলে দিতে হবে । ভাত রান্না হয়ে গেলে বাতাসের নিচে পানি শুকানো এবং ঠান্ডা হবার জন্য রেখে দিতে হবে ।
- 2
সবজি পছন্দ মতো শেপ এ কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিন । এবার একটি বাটিতে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ডিম ফেটিয়ে নিন। একটি প্যানে তেল দিয়ে এই ডিম ঝুরি করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে ।
- 3
আবার একটু তেল দিয়ে তাতে রসুন কুঁচি দিতে হবে । এরপর পেঁয়াজ এর সাথে দিয়ে অল্প ভাজতে হবে কিন্তু বাদামি করা যাবে না । পেঁয়াজ কাচা কাচাই থাকবে । পেঁয়াজ একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিন। সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভাজুন। হাই হিটে রান্না করতে হবে । প্রথমে পানি ছেড়ে দেবে ও পরে ভাজা ভাজা হবে। পানি শুকিয়ে গেলে কাচা মরিচ ও ডিম ঝুরি দিয়ে ভাজুন।
- 4
এবার মাঝারি আঁচে কিছুক্ষণ ভাজুন। ভাজা ভাজা হলে টেস্ট করে দেখুন লবণ ঠিক আছে কিনা। যদি প্রয়োজন মনে করেন তাহলে লবণ দিন। এরপর ভালোভাবে নেড়ে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল সবার পছন্দের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস।
Made this recipe? Share a Cooksnap!
Let Nur Taz Mahfuz know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি