চিকেন চেটটিনাড় (chicken chettinad recipe in Bengali)

Aparajita Dutta @cook_9630376
#goldenapron3
#week23
#ক্যুইক ফিক্স ডিনার
রান্নার নির্দেশ
- 1
সব শুকনো মসলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হলো।
নারকেল অল্প তেলে ভেজে মিক্সিতে পিষে নেওয়া হলো। - 2
মাংস নুন, হলুদ ও লেবুর রস দিয়ে 1 ঘন্টা মারিনেড করা হলো।
মাংসের টুকরোগুলো তেলে অল্প ভেজে নেওয়া হলো।
- 3
ওই তেলে পেয়াজ বাদামি করে ভেজে নেওয়া হলো। এবার ওতে কারীপাতা, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা ও বানানো মসলা ও নারকেলবাটা দিয়ে দেওয়া হলো।
- 4
ভালো করে তেল ছাড়া অবধি কষা হলো। এবার টমেটো বাটা ও মাংস যোগ করা হলো।
- 5
এবার ভালো করে আরো কিছুক্ষণ কষে নিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করা হলো। জল দেওয়ার দরকার নেই। তবে বেশি শুকিয়ে গেলে অল্প দাওয়া যেতে পারে।
- 6
ভাত, পরোটা, রুটি, নীর দোসার সঙ্গে পরিবেশন করা যায়।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12994792













মন্তব্যগুলি (9)