গ্রিন চিকেন (Green Chicken recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
সপ্তাহের সাতদিন।
রবিবার মাংস-দিন।।
মাংস মানেই কি, কষা বা চিলি চিকেন?।
জিভের স্বাদ বদলাতে বানালাম গ্রিন চিকেন।।
মাংসেতে পাতাপুতি দিয়ে বানাই জব্বর।
মুখেতে পরলে তবে মনে হবে এ স্বর্গ।।
গ্রিন চিকেন (Green Chicken recipe in Bengali)
#ক্যুইক ফিক্স ডিনার
সপ্তাহের সাতদিন।
রবিবার মাংস-দিন।।
মাংস মানেই কি, কষা বা চিলি চিকেন?।
জিভের স্বাদ বদলাতে বানালাম গ্রিন চিকেন।।
মাংসেতে পাতাপুতি দিয়ে বানাই জব্বর।
মুখেতে পরলে তবে মনে হবে এ স্বর্গ।।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে ফেটানো টকদই, আদা, পেঁয়াজ, রসুন বাটা, ধনে, জিরে গুঁড়ো, সামান্য লংকা গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, নুন, হলুদ, চিনি,এক টেবিল চামচ সঃতেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে বেশ খানিকক্ষণ।
- 2
অন্যদিকে পালংশাক, ধনেপাতা, ক্যাপ্সিকাম, কাঁচালঙ্কা ভালো করে ধুয়ে, কেটে নিয়ে একটা ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে।
- 3
এরপর কড়াইতে সঃতেল দিয়ে গোটা গরমমশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে পালংশাক, ধনেপাতার পেস্ট টা দিয়ে সামান্য নুন দিয়ে নাড়তে হবে, যতক্ষন না শাকের কাঁচা গন্ধটা যায়। গ্রিন পেস্ট টা কষানো হয়ে গেলে নামিয়ে রেখে ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে ম্যারিনেট করা মাংস টা দিয়ে অল্প নাড়িয়ে ঢেকে রাখতে হবে।
- 4
মাংস টা মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিতে হবে। এইভাবে মাংস থেকে তেল বেরিয়ে আসলে বুঝতে হবে, কষানো কমপ্লিট।
- 5
তারপর কষানো মাংসের মধ্যে আগে থেকে রেডি করা গ্রিন পেস্ট টা দিয়ে দিতে হবে। এবার শাকের গ্রিন পেস্ট আর মাংস টা ভালো করে মিশিয়ে গরম জল ঢেলে ফুটতে দিতে হবে কিছুক্ষণ।
- 6
(গ্রিন পেস্ট আর চিকেন একসঙ্গে কষাবেন না, তাহলে গ্রিন চিকেনের সবুজ সতেজ ভাব টা থাকবে না)
- 7
ঝোল ফুটে উঠলে ভালো করে নাড়িয়ে এক কিউব বাটার দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে খানিকক্ষণ। তারপর গরম গরম রুটি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন গ্রিন চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (6)