ব্রেড মালাই (Bread malai recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাউরুটি গুলোকে ছুরির সাহায্যে ত্রিকোণ করে কেটে নিতে হবে।
- 2
এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে ২ টেবিল চামচ সাদাতেল ও ১ টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে গরম হলে পাউরুটি গুলো দিয়ে সোনালী করে ভেজে নিতে হবে।
- 3
পাউরুটি গুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিতে হবে।
- 4
তারপর কড়াইতে লিকুইড দুধ দিতে হবে এবং উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 5
দুধ টা উষ্ণ গরম হয়ে গেলে তাতে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে এবং জোর আঁচে অনবরত নাড়তে নাড়তে ভালো করে ফোটাতে হবে।
- 6
লিকুইড দুধ ভালোভাবে ফুটতে থাকলে তাতে দিয়ে দিতে হবে কয়েকটা কেশর এবং দুধ টাকে হালকা ঘন করে আনতে হবে।
- 7
তারপর তাতে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ফোটাতে হবে ঘন হয়ে যাওয়া পর্যন্ত।
- 8
হালকা ঘন হতে শুরু করলে তাতে কাজু কিসমিস কুচি দিয়ে ভালো করে মিশিয়ে ঢিমে আঁচে হালকা নেড়ে ঘন করে নিতে হবে।
- 9
সমস্ত টা ভালোভাবে মেশান হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মালাই।
- 10
সবশেষে ভাজা পাউরুটি গুলোর ওপর থেকে মালাই, কয়েকটা কেশর, আমন্ড বাদাম ও কাজু কিসমিস কুচি ছড়িয়ে পরিবেশন করুন ব্রেড মালাই।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (10)