গোলবাড়ি স্টাইলে চিকেন কষা রেসিপি (golbari style e chicken kosha recipe in Bengali)

#স্পাইসি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিয়াজ ঝিরিঝিরি করে কেটে তেলে ভেজে বেরেস্তা বানিয়ে নিন । বেরেস্তা ঠান্ডা হলে মিক্সিতে একটু জল সহযোগে বেটে রাখুন.তারপর মাংস ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে একটা বড় সাইজের পেঁয়াজবাটা মাংস ম্যারিনেট করাতে দিতে হবে। আর দু চামচ আদা রসুন বাটা ও জল ঝরানো টকদই টা দিয়ে ভাল করে মেখে 30 মিনিট রাখতে হবে
- 2
তারপর কড়াই তে সরষের তেল 200গ্রাম মত দিয়ে ভাল করে তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে গ্যাস কমিয়ে 15 সেকেন্ড মত নাড়াচাড়া করতে হবে তারপর তাতে আদা রসুন বাটা বাকিটা দিয়ে দিতে হবে । মসলা যাতে না পুড়ে যায় তার জন্য চার চামচ মতো জল দিন. ভাল করে মশলা কষিয়ে নিন. তারপর ওই বেরেস্তা বাটা দিয়ে দিন ও কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো টা দিয়ে ভাল করে কষিয়ে নিন. তারপর প্রয়োজনমতো নুন ও চিনি দিন
- 3
তারপর ওই মাংসটা দিয়ে ভাল করে কষাতে থাকুন গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দিন তারপর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিন। ভালমতো কষানো হয়ে গেলে ওই জাইফল গুঁড়ো দিন ও করে রাখা ব্ল্যাক-টি টা দিয়ে দিন তারপর আবার কষাতে থাকুন।
- 4
যত ভালো করে কষাবেন ততোই মাংসের স্বাদ ভালো হবে.মাংস ভালমতো সিদ্ধ হয়ে গেলে রোস্টের জিরেগুঁড়ো ও শাহী গরম মসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিন । একই পদ্ধতিতে খাসির মাংস দিয়েও করা যায় খাসির মাংস দিয়ে করলে আরো ব্ল্যাক কালার আসবে। আমাদের গোলবাড়ির চিকেন কষা রেডি,এবারে পপুলার রেসিপি টা পরোটা সাথে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)