টাংরা মাছের লাল ঝাল (tangra macher lal jhal recipe in bengali)

#স্পাইসি রেসিপি (লাল হলেও ঝাল নয়) অত্যন্ত সুস্বাদু একটি মাছের পদ।
টাংরা মাছের লাল ঝাল (tangra macher lal jhal recipe in bengali)
#স্পাইসি রেসিপি (লাল হলেও ঝাল নয়) অত্যন্ত সুস্বাদু একটি মাছের পদ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে 2/3 মিনিট রাখুন।
- 2
এবার পিয়াজ কুচি করে নিন, রসুন এর খোসা ছড়িয়ে, থিথো করে নিন আদা গোল করে কেটে থিথো করে নিন। বেগুন গোটা অবস্থায় জলে ধুয়ে কুচি করে নিন।
- 3
মাছ গুলো এবার গরম তেলে ডিপ ফ্রাই করে তুলে রাখুন। তেল টা কমিয়ে একদম 2 স্পুন এর মত করে নিন।
- 4
এবার ওই তেলেই জিরা এবং কালো জিরা ফোরণ দিয়ে করতে রাখা বেগুন গুলো ভেজে নিন লাল করে। ভাজা হয়ে গেলে তুলে নিন।
- 5
এবার ওই কড়াইতে ই পিয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন, বাদামি রং চলে এলে একে একে থিথো করা আদা রসুন দিন এবং নাড়তে থাকুন।
- 6
3তেই ভাজা মত হতে গেলে এর মধ্যে অল্প একটু জল দিন এবং বাকি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মসলা সব মেশান এবং নেরে চেরে বেগুন গুলো দিয়ে দিন।
- 7
ফুটে উঠলে বাকি যে টুকু জল আছে দিয়ে ফুটে উঠা অবধি অপেক্ষা করুন, ফুটে উঠলে মাছ গুলো দিয়ে ঢাকা দিয়ে দিন এবং গ্যাস টা মাঝারী আঁচে রাখুন।
- 8
ঢাকা দিয়ে মাঝারী আঁচে 10/15 মিনিট রেখে ঢাকা খুলে গ্যাস জোরে দিন। ঝোলটা একটু ঘন হলে এলে গ্যাস টা অফ করে দিন।
- 9
এভাবেই বানিয়ে ফেলুন দুপুরের ভাতে পাতে র দারুন একটি মাছ পদ অনেক কম সময়ে।
- 10
এখানে ট্যাংরা মাছ গুলো ডিম ভর্তি ছিল, যদি পারেন ডিম ভর্তি ট্যাংরা কেনার চেষ্টা করবেন তাহলে এই রেসিপি টা আরো জমে যাবে।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (9)